সরকারের শর্ত দেওয়ার দিন শেষ, এখন শর্ত দেবে বিএনপি: গয়েশ্বর

বরিশাল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২২, ১৬:০৮আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৭:১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,  ‘আগামী ১০ ডিসেম্বর সমাবেশের জন্য ২৬টি শর্ত দেওয়া হয়েছে। আপনাদের (সরকার) শর্ত দেওয়ার দিন শেষ, এখন শর্ত দেবে বিএনপি।’

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে বরিশালে দলীয় কার্যালয়ের সামনে করা বিক্ষোভ সমাবেশ এ কথা বলেন তিনি। দেশব্যাপী পুলিশের করা মামলা, গ্রেফতার ও নির্যাতনের অভিযোগে এই প্রতিবাদ সমাবেশ করা হয়।

গয়েশ্বর বলেন, ‘আপনারা কোনও নিয়মকানুন জানেন যে খেলবেন। আর আনাড়ি দলের সঙ্গে বিএনপি খেলে না। যারা দিনের ভোট রাতে দেয় তাদের সঙ্গে বিএনপি খেলে না। যেদিন দিনের ভোট দিনে হবে, জনগণ যার যার ভোট তার পছন্দের ব্যক্তিকে দিতে পারবে, সেদিনই বিএনপি খেলবে। সেই খেলায় বিএনপির ‘‘এ’’ ডিভিশনের প্লেয়ারের প্রয়োজন হবে না। ‘‘সি’’ ডিভিশনের প্লেয়ারই যথেষ্ট।’

ঢাকায় বিএনপির মহাসমাবেশের বিষয়ে তিনি বেশ কিছু শর্ত তুলে ধরে তিনি বলেন, ‘প্রথম শর্ত হচ্ছে ১০ ডিসেম্বর সমাবেশের দিন রাস্তায় পুলিশ ও দলীয় কর্মীদের দিয়ে বাধা দেওয়া চলবে না। সারা দেশে গায়েবি মামলা বন্ধ করুন, বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দেওয়া বন্ধ করুন। তা না হলে স্বাধীনতা যুদ্ধকালে যেভাবে পাক সেনাদের ওপর হানা দিয়েছিলাম, সেভাবে আমরাও হানা দেওয়ার জন্য প্রস্তুত।’

জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান