মাথাব্যথা ওঠায় না বুঝে ঘুমের ওষুধ সেবনে গৃহবধূর মৃত্যু

ভোলা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৩, ২১:০৫আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২১:০৫

ভোলার দৌলতখান উপজেলায় অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে নাজমা (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃত নাজমা দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর নিরব হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

নাজমার চাচাতো বোন সুবর্ণা আক্তার জানান, ৩-৪ বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন হয়ে জীবন-যাপন করছেন। ভোলা বরিশাল ও ঢাকায় তাকে চিকিৎসক দেখানো হয়েছিল। চিকিৎসকের দেওয়া ঘুমের ওষুধও নিয়মিত সেবন করতেন। সোমবার সকালে তার প্রচণ্ড মাথা ব্যথা হয়। না বুঝে খালি পেটে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী