হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে হুমকি, কুয়াকাটার মেয়রের বিরুদ্ধে সমন জারি

পটুয়াখালী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ০৬:৩৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:৩৮

পটুয়াখালীর কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। কুয়াকাটার কেরানীপাড়ার সুইচিং মং রাখাইন হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই সমন জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া আদালতের বেলসহকারী মো. মাহাবুব।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে  কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রহমান এ আদেশ জারি করেছেন।

মামলার বাদী চুচিং মং বলেন, মেয়র আনোয়ার হাওলাদার সুইচিং মং রাখাইন হত্যা মামলা প্রত্যাহারের জন্য তার বাড়িতে গিয়ে হুমকি দেয়। এ ঘটনায় ২০২২ সালের ০৩ মার্চ মেয়রের বিরুদ্ধে কলাপাড়া আদালতে মামলা করেন তিনি। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক পটুয়াখালী সিআইডিকে তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

পটুয়াখালী সিআইডির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী দীর্ঘ তদন্তের পর রিপোর্ট জমা দিয়েছেন। এতে  হুমকি দেওয়ার সত্যতা উঠে এসেছে। ফলে আদালত কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী সিআইডির কর্মকর্তা মো. মাসুম বিল্লা তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি একটা অনুষ্ঠানে আছি। আগামীকাল সকালে আপনাকে বিস্তারিত জানাতে পারবো।’

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম