আ‌ধিপত্য বিস্তার‌ নিয়ে দুই প‌ক্ষের সংঘ‌র্ষ, নিহত ১

মাদারীপুর প্রতি‌নি‌ধি
০৭ জানুয়ারি ২০২৩, ১৬:০৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৬:০৭

মাদারীপু‌রে আ‌ধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে দুই প‌ক্ষের সংঘ‌র্ষে কামাল মাদবর (৫০) নামে একজন নিহত হ‌য়ে‌ছেন। এতে আহত হয়েছেন ১০ জন। 

শ‌নিবার (০৭ জানুয়ারি) দুপু‌র ২টায় সদর উপ‌জেলার পেয়ারপুর ইউ‌নিয়‌নের গাছবা‌ড়িয়া গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে‌। এ সময় ক‌য়েক ডজন বোমা বি‌স্ফোরণসহ বেশকিছু ঘরবা‌ড়ি ভাঙচুর চালা‌নো হয়। 

কামাল মাদবর গাছবা‌ড়িয়া গ্রা‌মের স‌লেমান মাদব‌রের ছে‌লে। আহত‌দের বিভিন্ন হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, দুপুরে পেয়ারপুর ইউ‌নিয়‌নের গাছবা‌ড়িয়া গ্রা‌মে বর্তমান ইউ‌পি চেয়ারম্যান লাভলু তালুকদার ও সা‌বেক চেয়ারম্যান ম‌জিবর খা‌নের সমর্থক‌দের ম‌ধ্যে আ‌ধিপত্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ষ হয়। এ সময় লাভলু তালুকদা‌রের সমর্থক কামাল মাদবরকে এ‌লোপাতাড়ি কু‌পি‌য়ে আহত ক‌রে। প‌রে স্থানীয়রা উদ্ধার ক‌রে আহত কামাল‌কে মাদারীপুর সদর হাসপাতা‌লে নি‌য়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মনোয়ার হো‌সেন চৌধুরী জানান, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় নিহত কামাল মাদব‌রের প‌রিবার থে‌কে মামলা দি‌লেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান