প্রেম করে বিয়ে, তৃতীয় স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী

ভোলা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ২১:৫১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২১:৫১

কীটনাশক পান করা স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন স্বামী। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করা মাত্র স্ত্রীর লাশ হাসপাতাল রেখে পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।

রবিবার (২৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে পারিবারিক কলহের জেরে গৃহবধূ ঘরে থাকা কীটনাশক পান করেন। শশিভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ইয়াসমিন বেগম (২৬) ওই একই এলাকার মো. নাঈম হোসেনের (৩০) তৃতীয় স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ইয়াসমিন বেগম ঢাকার গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকার মো. আবুল হোসেনের মেয়ে। তারও এটি দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তার আরেকটি সন্তান রয়েছে। প্রায় আড়াই বছর আগে নাঈমকে ভালোবেসে বিয়ে করেন। তার শাশুড়ি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে পারিবারিক কলহে অশান্তিতে ছিলেন ইয়াসমিন। স্বামী প্রায়ই তাকে মারধর করতেন। স্বামীর এমন নির্মম নির্যাতন সইতে না পেরে রবিবার বিকাল ৫টার দিকে ঘরে থাকা কীটনাশক পান করেন। এরপর স্বামী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণার পর লাশ হাসপাতাল রেখে পালিয়ে যান।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম চলছে। পালিয়ে যাওয়া স্বামীকে আটকের চেষ্টা চলছে। শাশুড়ি ঢাকায় অবস্থান করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি থানায়। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম