বরিশালে বিএনপির এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলা

বরিশাল প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২০

কমিটি গঠন নিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির একপক্ষ আরেকপক্ষের ওপর হামলা চালিয়েছে। উপজেলা বিএনপির সাবেক কমিটির আহ্বায়ক হারুন সিকদারের অনুসারীরা নবগঠিত কমিটির সদস্য সচিব নাসির হাওলাদারের অনুসারীদের ওপর হামলা চালান। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। একইসঙ্গে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেন পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা। এর আগে সকালে আবুল হোসেন খানের বিরুদ্ধে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক কমিটির নেতারা।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যান পদবঞ্চিত গ্রুপের নেতাকর্মীরা। সেখানে অবস্থান করছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব নাসির হাওলাদার ও তার অনুসারীরা। বিক্ষোভকারীরা তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে আবুল হোসেনের অনুসারীদের দলীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

হামলার বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক কমিটির আহ্বায়ক হারুন সিকদার বলেন, ‌‘আমাদের গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে গেলে আবুল হোসেন অনুসারীরা হামলা চালান। আমার অনুসারীরা হামলা প্রতিহত করেছেন কেবল।’

বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নতুন কমিটির সদস্য সচিব নাসির হাওলাদার বলেন, ‘পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের ওপর হামলা চালান। আমিসহ বাকেরগঞ্জ বিএনপির একাধিক নেতাকর্মীকে মারধর করেছেন তারা।’

এর আগে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান চুন্নু লিখিত বক্তব্যে বলেন, ‘গত ১৫ নভেম্বর দক্ষিণ জেলা বিএনপির সাবেক কমিটি আমাকে আহ্বায়ক এবং মিজানুর রহমান চুন্নুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সম্প্রতি ওই কমিটিকে বিলুপ্ত করে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক করা হয় আবুল হোসেনকে। তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ৯ ফেব্রুয়ারি তার অনুসারী আওয়ামী লীগ সমর্থকদের দিয়ে নতুন করে উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এর প্রতিবাদে আবুল হোসেন খানকে বাকেরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করে ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আসছি আমরা।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সদ্য গঠিত কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ জমাদ্দার ১৫ আগস্ট শোকসভায় অংশগ্রহণ করে দল থেকে বহিষ্কার হন। তারপর তিনি আর বিএনপিতে যোগ দেননি। সদস্য সচিব নাসির হাওলাদারের পুরো পরিবার জাতীয় পার্টির রাজনীতি করেন।

মিজানুর রহমান চুন্নু বলেন, ‘২০১৬ সালে রাতের আঁধারে ও ফজরের নামাজের পর আবুল হোসেন আমার বাড়িতে বসে ১৪টি ইউনিয়নের কমিটি গঠন করেন। ২০১৮ সালে সংসদ নির্বাচনের আগে ওসব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।’

এসব অভিযোগ প্রসঙ্গে নাসির হাওলাদার বলেন, ‘উপজেলার ১৪ ইউনিয়ন সুপার ফাইভ কমিটির ৭০ জনের মধ্যে ৬৬ জনের ভোটে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।’

বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিজান বলেন, ‘নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যাই। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া নতুন কমিটির নেতকর্মীরা আমাদের ওপর হামলা চালান। আমরা নতুন কমিটি প্রত্যাখ্যান করছি।’

/এএম/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি