বর্ধিত ফি বাতিলের দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৭

বর্ধিত সেশন ফি বাতিলের দাবিতে বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে অধ্যক্ষের কাছে সেশন ফি বাতিলের দাবি জানান তারা। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় ছয় হাজার ৬৬৫ টাকা ফি নির্ধারণ করা হয়। সেই ফি দিয়ে ভর্তি হয়েছেন তারা। এর আগে তৃতীয় বর্ষের সেশন ফি দুই হাজার ২৫০ টাকা পরিশোধ করেছেন। কিন্তু নতুন করে দুই হাজার ২৫০ টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। এই ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষের কাছে গিয়ে তাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ জানান। অধ্যক্ষ তাদের বলেছেন, আগে ফি দিলে নতুন করে দিতে হবে না।

সরকারি বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, ‘শিক্ষার্থীরা যদি সেশন ফি আগে দিয়ে থাকে তাহলে এখন দিতে হবে না। যারা দেয়নি তাদের দিতে হবে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, এতে আমারও সমর্থন রয়েছে। আমি তাদের বলেছি, যারা আগে দিয়েছে তাদের এখন আর দেওয়ার প্রয়োজন নেই। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ থেকে সরে আসে।’

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী