স্কুলছাত্রীকে ধর্ষণের ১১ বছর পর যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১২:১৫আপডেট : ০১ মার্চ ২০২৩, ১২:১৫

বরিশালের সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার ১১ বছর পর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আসামির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।
 
ধর্ষণে সহায়তার অভিযোগ প্রমাণ না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়। দণ্ডিত জসিম হাওলাদার সদর উপজেলার শাহজাহান হাওলাদারের ছেলে।
 
মামলার এজাহারের বরাত দিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, বাদীর স্কুলপড়ুয়া মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন জসিম। ২০১২ সালের ১৮ অক্টোবর বাড়িতে কেউ ছিল না। এ সময় জসিম ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।এ ঘটনায় ২৫ অক্টোবর মহানগর পুলিশের বন্দর থানায় দুই জনসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে মামলা করেন ওই স্কুলছাত্রীর মা। 

তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই আলমগীর হোসেন ওই বছরের ৩১ ডিসেম্বর দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ রায় দেন।

/আরআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে একজন গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম