বঙ্গবন্ধুর জন্মদিনে আগুনে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার পেলো সহায়তা

বরিশাল প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১৬:০৩আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট পরিবারের মধ্যে টিন ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৪ বান টিন এবং ১২ হাজার টাকা দেওয়া হয়।

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত আট পরিবারকে ঘর উত্তোলন করার সব খরচ দেওয়ার আশ্বাস দেন। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান তিনি। এ সময় মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

সম্প্রতি নগরীর আদিশ্মশান এলাকায় আটটি পরিবারের ঘর আগুনে পুড়ে যায়। এতে ছেলে মেয়ে নিয়ে পথে বসেন হতদরিদ্র পরিবারগুলো।

/এসএন/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি