পিকআপে গান বাজিয়ে পরীক্ষার্থীদের উল্লাস, মুচলেকায় মুক্তি

ভোলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ০৫:১৬আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৫:১৬

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি পিকআপ ভ্যানে উচ্চস্বরে গান বাজিয়ে তাতে চড়ে শহরে ঘুরছিল ২২ এসএসসি পরীক্ষার্থী। এসময় পুলিশ ওই পিকআপটি আটক করে সড়ক আইনে মামলা দিয়েছে। সেই সঙ্গে ২২ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ সুপারের নির্দেশে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের আটক করা হয় গতকাল মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে। ওইদিন রাতেই তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা আজ বুধবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ‘জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটিয়ে মঙ্গলবার বেলা দেড়টার দিকে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে ২২ এসএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে পুলিশ সুপারের নির্দেশক্রমে ওই দিন রাতেই তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’ ওই পরীক্ষার্থীর লালমোহন উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আসছে ৩০ এপ্রিল তাদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওসি আরও বলেন, এ ব্যাপারে পিকআপ ভ্যানটির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জনসাধারণের অসুবিধা হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘যারা জনসাধারণের বিরক্তি সৃষ্টি করে বা স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশ পিকআপটিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি