দুই ভাইয়ের বিরোধে প্রাণ গেলো যুবকের

ভোলা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৩, ১১:৩৯আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১:৪৯

ভোলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে তারেক মাহমুদ বাবু (২৮) নামে এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের চর নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের মৃত হেলাল হাওলাদারের ছেলে।

ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদ হোসেন জানান, কয়েক বছর ধরে একই উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের হেলাল মেম্বার ও তার ভাই আলাউদ্দিনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। হেলাল শ্যামপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। দুই ভাইয়ের দ্বন্দ্বের জের ধরে সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে আহত হন বাবু। তাকে উদ্ধার করে স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

মাসুদ হোসেন জানান, বাবুর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কোপের আঘাত রয়েছে। তাকে কুপিয়ে খুন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোমবার মধ্যরাত পর্যন্ত তিন জনকেেআটক করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক