স্ত্রীকে ছাদ থেকে ফেলে দিলেন স্বামী

বরিশাল প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৫:০২আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৫:৪৬

বরিশালে প্রেমের সম্পর্কে বিয়ের সাত মাসের মাথায় স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে বহুতল ভবন থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই কিশোরীকে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরীর রূপাতলী ভাষানী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন জান্নাতুল আক্তার ফেরদৌসী (১৪) সপ্তম শ্রেণির ছাত্রী। তার স্বামী রিপন হাওলাদার অটোরিকশা চালক। রিপন ওই এলাকায় মা-বাবা ও বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।

ফেরদৌসীর মা নূপুর বেগম বলেন, ‘সাত মাস আগে প্রেমের সম্পর্কে পালিয়ে দুইজন বিয়ে করে। এরপর রিপনের বাসায় ছিল ফেরদৌসী। কিন্তু ওই বাসায় যাওয়ার পর থেকে ৫ লাখ টাকা এবং কাঠের আসবাবপত্রের দাবি করে রিপন। তা দিতে না পারায় রিপন, তার মা ও বোন ফেরদৌসীকে নির্যাতন করে আসছিল।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষে যৌতুক দেওয়া সম্ভব ছিল না। কারণ ফেরদৌসীর বাবা দিনমজুর। তিনবেলা খাবার খেতেই সমস্যায় পড়তে হয়। সেখানে নগদ টাকা, বাসার ফার্নিচার দেওয়া কোনভাবেই সম্ভব না। গতকাল সন্ধ্যায় ফেরদৌসীকে নিয়ে পাশের বহুতল ভবনে যায় রিপন। হত্যার উদ্দেশ্যে তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় রিপন। স্থানীয়রা শব্দ পেয়ে ফেরদৌসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাৎ হোসেন বলেন, ‘উপর থেকে পড়ে যাওয়ায় তার দুই পা ভেঙে গেছে। এ ছাড়া মাথায় আঘাত পেয়েছে।’ 

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি জানান, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
আস্থার সংকটে জেলা হাসপাতাল, হামের চাপে মেঝেতেও চিকিৎসা বরিশাল মেডিক্যালে
হামের উপসর্গ: বরিশালে আরও ২ শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী