তুলার গুদামে আগুন, নেভাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ভোলা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৩, ১১:৩৩আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১১:৩৩

ভোলা সদরের ওয়েস্টার্ন পাড়ায় তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে গুদামসহ পাঁচটি বসত ঘর। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়ে ইব্রাহিম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ভোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ভোলা সদর মডেল থানার ওসি শাহিন ফকির জানান, স্থানীয় আলী হোসেন নামের এক ব্যবসায়ীর তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। রাত ১০টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। এত গোডাউনের পাশে পাঁচটি বসতঘরে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে ইব্রাহিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম বলেন, ‘আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। একজন মারা গেছেন। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছ সেই তালিকা তৈরি করছে ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম