রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন ভবন থেকে পড়ে ভারতীয় শ্রমিকের মৃত্যু

মোংলা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৩, ১৮:১৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৮:১৩

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন ভবন থেকে পড়ে ব্রিজেশ কুমার ভার্মা (৩২) নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন। রবিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

ব্রিজেশ দুই বছর ধরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভারতের উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার হারদী লালপুর গ্রামের রাম প্রতাপ ভার্মার ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ইন্সপেক্টর এস এম আশরাফুল আলম জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন এফজিডি-২ ভবনের ২৮ মিটার উপরে প্ল্যাটফর্মে কাজ করার সময় পড়ে যান ব্রিজেশ। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। তিনি দুই বছর ধরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান