ড্রেসিং রুম থেকে খেলোয়াড়ের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
০৭ মে ২০২৩, ১২:১৯আপডেট : ০৭ মে ২০২৩, ১৩:১৬

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামের নবনির্মিতব্য ড্রেসিং রুম থেকে ফুটবলারের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (৭ মে) সকাল ৯টায় গোলকিপার সোহেল জমাদ্দারের মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোহেল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার হাফিজ জমাদ্দারের ছেলে। তিনি ঢাকার সাইফ স্পোটিং ক্লাবের অনুর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক ছিলেন। 

সোহেলের বোন শান্তা জানান, আজ সোহেলের খেলা থাকায় শনিবার স্টেডিয়ামে আসেন। সন্ধ্যার পর তার সহকর্মীরা সোহেলের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তিনিও মোবাইলে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। সকালে জানতে পারেন সোহেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শান্তা আরও জানান, সোহেলের স্ত্রী ও সন্তান রয়েছে। তিনি সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়ান। বিষয়টি জানার পর স্ত্রীর সঙ্গে সোহেলের বিরোধ দেখা দেয়। শনিবার ভাইয়ের সন্ধান না পেয়ে তার প্রেমিকাকে কল দেন। ওই সময় সোহেলের প্রেমিকা তাকে জানান, সোহেল তার ইমোতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে জানিয়ে রশি ও মইয়ের ছবি পাঠান। রাতে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কোতোয়ালী মডেল থানার এসআই শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রশি দিয়ে ঝোলার পর রশি ছিঁড়ে নিচে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয় ফ্লোর।

তিনি আরও বলেন, ভিডিও কলে রেখে আত্মহত্যার আলামত ও আত্মহত্যার আগে পাঠানো ছবি পাওয়া গেছে। মোবাইল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম