আ.লীগের মেয়র প্রার্থীর কর্মীদের পিস্তল উঁচিয়ে হত্যার হুমকির অভিযোগ

বরিশাল প্রতিনিধি
০৭ মে ২০২৩, ২৩:২৬আপডেট : ১৫ মে ২০২৩, ১৬:২৯

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের পিস্তল উঁচিয়ে ও রামদা দেখিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্না ও তার ভাই রিসাদ আহম্মেদসহ ১৭ জনের বিরুদ্ধে কাউনিয়া থানায় জিডি করা হয়েছে। মান্না মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।

হত্যার হুমকির অভিযোগে রবিবার (০৭ মে) বিকালে নগরীর জানুকিসিংহ রোডের বাসিন্দা ছাত্রলীগকর্মী মো. সোহাগ থানায় জিডি করেন। জিডিতে নগরীর বাসিন্দা মিঠু, ফয়সাল বিন জাবেদ, রাজু, মুরাদ, ইমরান হোসেন সজীব, মামুন, সম্পদ, শিশির, রনি, বেল্লাল, সবুজ, সুমন, নগেন শুভ, বাবলু ও রনিকে অভিযুক্ত করা হয়।

সোহাগ জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকালে তার নেতৃত্বে নৌকার প্রার্থীর পক্ষে জানুকিসিংহ রোড এলাকায় প্রচারণা চালানো হয়। একইভাবে শনিবার দুপুরে প্রচারণা চালান। রাত ১টার দিকে বাসায় ফিরছিলেন সোহাগ, সজিবুর রহমান ও সোহেল হাওলাদার। জানুকিসিংহ রোডের ভূঁইয়া বাড়ি এলাকায় এলে মান্নার নেতৃত্বে তাদের পথরোধ করা হয়। এ সময় সোহাগের ঘাড়ে রামদা ধরে ও পিস্তল উঁচিয়ে মান্না বলেন, ‘আমার চেয়ে নৌকার বড় কর্মী কে আছে। নৌকার প্রার্থীকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে হত্যা করবো’ বলে হুমকি দেয়।

এ বিষয়ে মো. সোহাগ বলেন, ‘পরবর্তী সময়ে ছাত্রলীগ নেতা মান্না আমার ওপর আক্রমণ করতে পারেন এমন আশঙ্কা থেকে জিডি করেছি।’

কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, ‘ছাত্রলীগ নেতাসহ ১৭ জনের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে হত্যার অভিযোগে জিডি করা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে জানতে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহম্মেদ মান্নার মোবাইল নম্বরে কল দিলে রিসিভ করেন। এরপর সাংবাদিক পরিচয় দিলে সংযোগ কেটে দেন। পরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

এর আগে শনিবার সন্ধ্যায় মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ক্ষুব্ধ হয়ে মান্নার ভাই রিসাদ আহম্মেদ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক অর্নবসহ কয়েকজনকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে হলের সিট বাতিলের হুমকি দেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জিডি করা হয়।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মান্না ও তার ভাই রিসাদ মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী। কিন্তু এবার সাদিক আব্দুল্লাহকে মনোনয়ন দেয়নি দল। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মীদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন সাদিকের অনুসারীরা। সেইসঙ্গে নৌকার প্রার্থীর প্রচারণায় বাধা দিচ্ছেন তারা।

/এএম/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
ট্রাম্পের হুমকির মুখে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান