সবাইকে নিয়ে নির্বাচন উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ: ইসি হাবিব

বরিশাল প্রতিনিধি
০৯ মে ২০২৩, ১৬:৪১আপডেট : ০৯ মে ২০২৩, ১৭:১৩

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.) বলেছেন, ‘ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক। ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি করপোরেশন নির্বাচন পরিচালিত হয়েছে। কাছ থেকে এসব নির্বাচন মনিটরিং করা হয়েছে। এরপর বিশেষজ্ঞরা ইভিএম খুলে দেখেছেন। এমনকি সব দলকে বলা হয়েছিল দেশ-বিদেশের এক্সপার্ট নিয়ে এসে দেখতে। এরপরও সংশয়টা কেন তা আমার বোধগম্য নয়। সব দলের অংশগ্রহণে নির্বাচন উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।’

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (৯ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএম দিয়ে কোনও কিছু করা সম্ভব নয়। কারণ ইভিএমের সঙ্গে ইন্টারনেটের কোনও কানেকশন নেই।’

তিনি বলেন, ‘ব্যালট লুট হলে অনিয়ম হতে পারে। কিন্তু ইভিএম লুট হলে ডাটা রয়ে যায়, কোনও অসুবিধা হয় না।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচন করার জন্য যা যা দরকার সেই কাজগুলো সবাই মিলে করবো। পক্ষপাতহীন এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ও ডিজিএফআইর জিএস কর্নেল এসএম আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সঞ্চালনা করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

/আরআর/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের