ঘূর্ণিঝড় মোখা: সাতক্ষীরার শ্যামনগরে ১৬৩টি সাইক্লোন সেন্টার প্রস্তুত

সাতক্ষীরা প্রতিনিধি
১২ মে ২০২৩, ০৬:১২আপডেট : ১২ মে ২০২৩, ০৭:০২

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

উপজেলা নির্বাহী আফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে ঘূর্ণিঝড় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা ভূমি সহকারী কমিশনার আসাদুজ্জামান, শ্যামনগর সদরের ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দর বাবু, পিআইও শাহিনুর ইসলাম প্রমুখ।

‘মোখা’ মোকাবিলায় সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, এনজিও, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী আফিসার আক্তার হোসেন জানান,  ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় শ্যামনগর উপজেলার ১৬৩টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মেডিক্যাল ও স্বেচ্ছাসেবক টিম,  রাস্তা পরিষ্কার রাখতে শ্রমিকদের প্রস্তুত রাখতে বলা হয়েছে।

উপজেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ গুলো সংস্কার চলছে। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে করণীয় সম্পর্কে বক্তারা তাদের মতামত প্রদান করেন।

কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লে. বিএন এইচ.এম.এম হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোষ্টগার্ডের পক্ষ থেকে উপকূলীয় অঞ্চল, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন সেন্টারে নেওয়ার পাশাপাশি কোষ্টগার্ড স্টেশনে আশ্রয় প্রদান করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কোষ্টগার্ড জাহাজ, স্টেশন, আউটপোস্ট এবং উদ্ধারকারী দল, মেডিকেল টিম প্রস্তুত  রাখা হয়েছে।

এছাড়া কোস্টগার্ড কর্মকর্তা ও নাবিকদের উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতা বাড়াতে নিয়োজিত করা হয়েছে এবং জরুরি অবস্থা মোকাবিলায় কন্ট্রোল রুম পরিচালনা করা হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম