স্ত্রীর লাশ ভাসছিল পুকুরে, স্বামী গ্রেফতার

কুয়াকাটা প্রতিনিধি
৩০ মে ২০২৩, ১২:৩৮আপডেট : ৩০ মে ২০২৩, ১২:৩৮

পটুয়াখালীর মহিপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ মে) রাত ১১টার দিকে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূর নাম মমতাজ বেগম (৫০)। খবর পেয়ে ওই গৃহবধূর স্বামী শাহ আলম হাওলাদারকে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্ত্রীকে পুকুর পাড়ে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন শাহ আলশ। স্ত্রীকে হত্যার পর পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামে শাহ আলমের বড় ভাই সানু হাওলাদারের ছেলে শহিদ চৌকিদারের বাড়ি গিয়ে এসব কথা তিনি স্বীকার করেন। 

মহিপুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান বলেন, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় গৃহবধূর ভাই কাশেম মুসুল্লী বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম