কুকুরকে পেটানোর অভিযোগে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

ভোলা প্রতিনিধি
০১ জুন ২০২৩, ০২:২৯আপডেট : ০১ জুন ২০২৩, ০২:২৯

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় একটি পোষা কুকুরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য দক্ষিণ আইচা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩১ মে) দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুকুরটির মালিক চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামালের স্ত্রী সবুরা খাতুন বাদি হয়ে রাজ্জাক কাজী, ইউনুছ কাজী ও নুরুল ইসলাম কাজী নামে তিন জনকে আসামি করে সোমবার চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।

তিনি বলেন, আদালত থেকে আমাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার রাজ্জাক কাজী, ইউনুছ কাজী ও নুরুল ইসলাম কাজী ২৭ মে পোষা কুকুরটিকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত কুকুরটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম