খেলার সময় বুকে ফুটবলের আঘাতে কিশোরের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
০৩ জুন ২০২৩, ২১:২৫আপডেট : ০৩ জুন ২০২৩, ২১:৩৮

ঝালকাঠিতে ফুটবল খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) সকালে খেলার সময় ফুটবল বুকে পড়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

জানা গেছে, জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা আব্বাস আলী হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার (১৩) আজ সকালে স্থানীয় ফুটবল মাঠে খেলার সময় বুকে বল এসে পড়লে সে অসুস্থ হয়ে পড়ে। তখন অন্য খেলোয়াড় ও স্থানীয়রা তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে দুপুরে মৃত্যু হয়।

এলাকার বাসিন্দা তুহিন মিত্র জানান, নাজমুল হাওলাদার ছোট বেলা থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় চিকিৎসা করানো যায়নি।

নলছিটি থানার ওসি (তদন্ত) রমনি কুমার মিস্ত্রি জানান, এই বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। জানালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী