‘ঘটকের ধর্ষণে’ অন্তঃসত্ত্বা নববধূ বাড়িছাড়া, ২ লাখ টাকায় রফাদফার চেষ্টার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২৮ জুন ২০২৩, ১০:৩১আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:৪৩

ঝালকাঠির রাজাপুরের একটি গ্রামে বিয়ের তিন দিন আগে হালিম সিকদার (৪৫) নামে ঘটকের ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। বিয়ের পর ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরী শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়েছে। অভিযুক্ত ও তার স্বজনরা এ ঘটনা রফাদফার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত হালিম একই উপজেলার বাসিন্দা। ভুক্তভোগী জানায়, অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় গত ২৪ এপ্রিল তার বিয়ে হয়।

এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেওয়া ওই কিশোরী অভিযোগ করে জানায়, বিয়ের তিন দিন আগে ঘটক হালিম তাকে ধর্ষণ করে। কাউকে এ ব্যাপারে না বলার জন্য ভয়ভীতি দেখায়। বিষয়টি ঘটনার দিন স্বজনদের জানালে তারা চুপ থাকতে বলে। ধর্ষণের শিকার হওয়ার তিনদিন পর ওই ঘটকের মাধ্যমে ঠিক হওয়া এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের বয়স না হওয়ায় নোটারি পাবলিক করা হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হয়। স্বামীর মারধর ও পরিবারের চাপে পরে ধর্ষণের কথা জানায়। 

অভিযোগ উঠেছে, সোমবার সকালে স্থানীয় একটি মহল অভিযুক্ত হালিমসহ উভয় পক্ষকে ডেকে কিশোরীকে চাপ প্রয়োগ করে ২ লাখ টাকায় রফাদফার চেষ্টা করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। 

ওই নববধূ বর্তমানে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। 

এ বিষয়ে ভিকটিমের স্বামী ও স্বজনরা কোনও মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে অভিযুক্ত হালিম সিকদারের বক্তব্যের জন্য মোবাইলে কল দিলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি দোষী না দাবি করে সামানাসামনি কথা বলবেন বলে জানান। 

যাদের বিরুদ্ধে সমঝোতার চাপ দেওয়ার অভিযোগ উঠেছে তাদের অন্যতম ইদ্রিস ফরাজি। তিনি জানান, বিষয়টি নিয়ে উভয়পক্ষ তার কাছে এসেছিল। বিষয়টি শুনে তিনি এ বিষয়টি সালিশ-মিমাংসা করা সম্ভব না বলে জানিয়ে দেন। দোষী ব্যক্তির আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি সমঝোতার চেষ্টা করেননি বলে দাবি করেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
ধর্ষণের শিকার কিশোরীর পরিচয় প্রকাশ: চকরিয়ার ওসির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম