বরিশালের মেয়রকে দায়িত্ব নিতে অপেক্ষা করতে হবে ১১১ দিন

সালেহ টিটু, বরিশাল
০৩ জুলাই ২০২৩, ১৮:১৩আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০০:৫৪

বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে দায়িত্ব গ্রহণে আরও ১১১ দিন অপেক্ষা করতে হবে। আগামী ২৩ অক্টোবর চতুর্থ পরিষদের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পাঁচ বছর পূর্ণ হবে। নিয়ম অনুযায়ী ২৪ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন খোকন সেরনিয়াবাত। তবে নবনির্বাচিত মেয়রকে দ্রুত দায়িত্ব দিয়ে নগরীর উন্নয়ন বাস্তবায়নের দাবি নগরবাসীর।

আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী হিসেবে খোকন সেরনিয়াবাতের মনোনয়ন ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন নগরীর সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীর প্রার্থীকে বিজয়ী করতে খোকন সেরনিয়াবাতের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণার ফল আসে গত ১২ জুন রাতে। বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন তিনি। এরপর গেজেট প্রকাশ করা হয়। সর্বশেষ সোমবার (৩ জুন) মেয়র হিসেবে শপথ নিলেন খোকন সেরনিয়াবাত। শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১২ জুনের নির্বাচনে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন খোকন সেরনিয়াবাত। ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে পরের স্থানে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

নগরীর মুসলিম গোরস্থানের বাসিন্দা রিয়াদ বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়ে শপথ নিয়েছেন। এখন দায়িত্বভার গ্রহণ করে নগরীর উন্নয়নে মনোনিবেশ করবেন। শুনছি, পূর্বের মেয়রের সময়কাল শেষ হওয়ার পর তিনি দায়িত্ব নেবেন। তবে আমাদের দাবি, দীর্ঘ ১০ বছর ধরে পিছিয়ে পড়া নগরীর উন্নয়নে খোকন সেরনিয়াবাতকে দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হোক।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ‘শব্দাবলী গ্রুপ থিয়েটারের’ প্রতিষ্ঠাতা সৈয়দ দুলাল বলেন, ‘বর্তমানে দুই জন মেয়র রয়েছেন সিটি করপোরেশনে। একজন চতুর্থ পরিষদের, অপরজন পঞ্চম পরিষদের মেয়র। নিয়মানুযায়ী চতুর্থ পরিষদের সময়কাল শেষ হওয়ার পর পঞ্চম পরিষদের মেয়র দায়িত্ব নেবেন। সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে নবনির্বাচিত মেয়রকে।’

সমাজকর্মী কাজী মিজানুর রহমান বলেন, ‘উন্নয়ন বঞ্চিত এবং পিছিয়ে পড়া নগরীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী যাকে মেয়র প্রার্থী করেছেন নগরবাসী তাকে নির্বাচিত করেছে। ভোটের মাধ্যমে জবাব দিয়েছে নগরবাসী। খোকন সেরনিয়াবাতকে বিপুল ভোটে বিজয়ী করেছেন তারা।’

তিনি বলেন, ‘নগরবাসী মনে করে নবনির্বাচিত মেয়র যত দ্রুত দায়িত্ব নেবেন ততই মঙ্গল।’

সুশাসনের জন্য নাগরিক’র (সুজন) সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, ‘নবনির্বাচিত মেয়র সোমবার শপথ নিয়েছেন। তার কাছে নগরবাসীর প্রত্যাশা অনেক। যে প্রত্যাশার কারণে তিনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। নগরীর উন্নয়নে যে স্থবিরতা ছিল তা কাটাতে নবনির্বাচিত মেয়র পদক্ষেপ গ্রহণ করবেন।’

বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর বিষয়ে তিনি বলেন, ‘মেয়র সাদিক আব্দুল্লাহ তার নির্ধারিত সময় পর্যন্ত থাকতেই পারেন। তবে চাইলে দ্রুত সময়ের মধ্যে নবনির্বাচিত মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিতে পারেন তিনি। এটা সম্পূর্ণ তার এখতিয়ার।’

২০১৮ সালে চতুর্থ পরিষদের মেয়র নির্বাচিত হন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ওই বছরের ২৪ অক্টোবর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আগামী ২৩ অক্টোবর তার ৫ বছরের মেয়াদ শেষ হবে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের