‘ভোলায় দুটি কূপ খনন করলে অন্তত একটিতে গ্যাস পাওয়া যায়’

ভোলা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৩, ১৯:৩৯আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৯:৩৯

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদ বলেছেন, ‘পৃথিবীর অন্য দেশে আটটি কূপ খনন করলে একটিতে গ্যাস পাওয়া যায়। আর ভোলায় দুটি কূপ খনন করলে অন্তত একটিতে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ভোলার গ্যাসের ওপর ভিত্তি করে অনেক শিল্প কলকারখানা গড়ে উঠবে। ভোলায় ব্যাপক গ্যাস আছে। এ গ্যাস শিল্প কলকারখানায় ব্যবহার করা যাবে।’

রবিবার (১৬ জুলাই) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদাশালী দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

তিনি আরও বলেন, ‘ভোলা-বরিশাল নৌরুটে ব্রিজ হবে। যার ফলে ভোলা থেকে ঢাকায় ৪/৫ ঘণ্টায় যাওয়া যাবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরী, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী