বুধবারের ঝড়ে বরিশালের চন্দ্রপাড়ায় জামে মসজিদের পিলার ভেঙে পড়ে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। কোনও হতাহতের ঘটনা ঘটে।
বুধবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত দমকা বাতাস ও বজ্রসহ বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। শুরুতে দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হলেও সকাল ৬টার পর মুষলধারে বৃষ্টিসহ বজ্রপাত ঘটে। এসময় ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায়। মৌসুমের শুরুতে জেলায় ১৪.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এসময় নগরীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বরিশালের পলাশপুর, ভাটিখানা, কাউনিয়া, রুপাতলীসহ বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে যাওয়ার ঘটনা ঘটে। নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্ট হয়। বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ের বার্ষিক মাহফিলের প্যান্ডেলেরও ব্যাপক ক্ষতি হয় বলে জানা যায়।
/জেবি/এইচকে/








