রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬ কোটি টাকার কয়লা পাচারের সময় আটক ৬

পিরোজপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৭

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য নেওয়ার পথে পাচারের সময় ছয় হাজার টন কয়লা উদ্ধার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পিরোজপুরের কচা নদীতে নোঙর করা অবস্থায় কার্গো জাহাজ থেকে কয়লাগুলো উদ্ধার করা হয়। এগুলোর বাজারমূল্য ছয় কোটি ৬০ লাখ টাকা। এ সময় কয়লা পাচারে জড়িত ছয় জনকে আটক করা হয়। 

তারা হলেন পিরোজপুর সদরের গুয়াবাড়িয়া এলাকার মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার ও আব্দুর রশিদ শেখ, সোহেল ফকির, ফরিদপুরের বোয়ালমারীর কান্দাকুল এলাকার শাহাদাত হোসেন, ঝালকাঠির নলছিটি উপজেলার দেওপাশা এলাকার বেল্লাল গাজী, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালি এলাকার দবির উদ্দিন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। পুলিশ সুপার বলেন, ‘কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি বাই কুইন নামের কার্গো জাহাজটি কয়লা লোড করে রামপাল বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাচ্ছিল। শনিবার রাত ১টার দিকে কয়লা পাচারের উদ্দেশ্যে পিরোজপুরের কচা নদীতে জাহাজটি নোঙর করা হয়। এ সময় অভিযান চালিয়ে নোঙর করা জাহাজ, কালোবাজারিতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত বাল্কহেড ও পাচারে ব্যবহৃত সরঞ্জাম জব্দ উদ্ধার ডিবি পুলিশ। একই সঙ্গে পাচারে জড়িত ছয় জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করা হবে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের