ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে প্রাণ গেলো এক যাত্রীর

ভোলা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২

ঘন কুয়াশায় মেঘনার হাইমচর নামক স্থানে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক স্থানে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম মো. সোহেল। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তার দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে সোমবার রাত ৯টায় ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।

এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে সোহেল নামে একজন মারা যান। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবোচরে আটকে আছে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লঞ্চটি ঢাকার উদ্দেশে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে।

এ বিষয়ে জানতে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম