মনোনয়ন প্রত্যাহারের পর স্বতন্ত্রের পক্ষে নির্বাচনি প্রচারণায় নৌকার প্রার্থী

পিরোজপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮

মনোনয়ন প্রত্যাহারের পর স্বতন্ত্র প্রার্থী আপন বড় ভাই শামীম শাহনেওয়াজের পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান। তার বাড়ি মঠবাড়িয়ায়। আশরাফুর রহমান ২০১৮ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে দলের নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।

আশরাফুর রহমান মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন।

পিরোজপুর-৩ আসনটি আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাশরেকুল আজম রবি। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ কারণে  আশরাফুর রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রার্থিতা প্রত্যাহার করার পর তার ভাই স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ পক্ষে নির্বাচন করছেন।

আশরাফুর রহমান মঠবাড়িয়ায় পুরোদমে শুরু করেছেন প্রচার-প্রচারণা। ভাইয়ের জন্য বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে। একটি মুহূর্তের জন্য আমার চোখের কোণে পানি আসেনি। কিন্তু আমি যখন আজকে দেখেছি বাঁধভাঙা জোয়ারের মতো মঠবাড়িয়ার সব শ্রেণিপেশার মানুষ অলিগলি-রাজপথ সবকিছু মিছিলের শহরে পরিণত করেছে। তখন আমার চোখের কোণে পানি জমেছে। সেই পানি হচ্ছে আপনাদের ভালোলাগা-ভালোবাসার পানি। এই ভালোবাসার পানিকে শক্তিতে রূপান্তরিত করে ৭ জানুয়ারি কলার ছড়ি মার্কাকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমরা সৌভাগ্যবান এই মঠবাড়িয়াবাসী এবার জাতীয় সংসদ নির্বাচনে এমন একজনকে প্রার্থী করেছি যাকে মায়ের পেটে রেখে আমার বাবা মহান মুক্তিযুদ্ধে ছুটে গিয়েছিলেন। আমি আমার সেই ভাইকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মঠবাড়িয়াবাসী আমাকে কোনোদিন হতাশ করেনি, আমাকে কখনও খালি হাতে ফেরত দেয়নি। ইনশাআল্লাহ , বিশ্বাস করি ৭ জানুয়ারিও আমাকে খালি হাতে ফেরাবে না।

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে বলেছিলাম মঠবাড়িয়ায় মাহেন্দ্র, নছিমন, করিমন থেকে চাঁদা নেওয়া চলবে না। চাঁদা বন্ধ হয়েছে। সেই চাঁদাবাজরা আবার উঁকি দিচ্ছে। এটা হতে দেওয়া হবে না। মঠবাড়িয়ায় চাঁদাবাজি করবেন আশরাফুর রহমানের লাশের ওপর দিয়ে করতে হবে।’

স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বলেন, ‘আমি আশরাফুর রহমানের আপন বড় ভাই। তার হয়ে মঠবাড়িয়াবাসীকে বলতে চাই, আপনারা ৭ জানুয়ারি কলার ছড়ি মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আশরাফুর রহমানের হাতকে শক্তিশালী করবেন।’

তিনি আরও বলেন, ‘আমি কিছুই না। আমি যদি নির্বাচিত হই সবকিছুই হবে আমার ছোট ভাই আশরাফুর রহমান। আপনারা আমাদের এত ভালোবাসেন তার প্রতিদান আশরাফুর রহমান আপনাদের সঙ্গে থেকে দেবেন।’

পিরোজপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এই আসন থেকে একাধিকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রুস্তম আলী ফরাজী ঈগল প্রতীক নিয়ে এবার স্বতন্ত্র নির্বাচন করছেন।

পিরোজপুর- ৩ আসন থেকে অন্য যারা নির্বাচন করছেন তারা হলেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত হোসাইন মোশারেফ সাকু (ডাব), বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত মো. শহিদুল ইসলাম স্বপন (হাত ঘড়ি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. শহিদুল ইসলাম (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো. আমির হোসেন (আম) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মো. জসিম মিয়া (ছড়ি)।

/কেএইচটি/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন