চিঠি দিয়ে মেয়রের বিরুদ্ধে মামলা করতে বলেছে নির্বাচন কমিশন

বরগুনা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৬

বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (আইন) আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মামলার নির্দেশ দেওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদি মেয়র মতিয়ারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলার নির্দেশ দিয়ে পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে মেয়র মতিয়ারের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধির ৬ (খ) ও (গ) এবং ১১ বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, ১০৯, বরগুনা-১ নির্বাচনি এলাকার আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান গত ২০ ডিসেম্বর তার বাসার সামনে যুবলীগের বর্ধিত সভায় স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) গোলাম সারোয়ার ফোরকানকে উদ্দেশ করে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য এবং সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয়-ভীতি দেখান। বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(খ), (গ) ও ১১ এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের আলোকে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(খ), (গ) ও ১১ এর বিধান লঙ্ঘনের দায়ে আমলযোগ্য অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহারের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়া হয়। 
নির্দেশনায় আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অনতিবিলম্বে মতিয়ার রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলতে মেয়র মতিয়ার রহমানের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।  

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বলেন, নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। আমি এখন ব্যস্ত আছি। পরে এ বিষয়ে কথা বলবো।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের সময় নির্ধারণে বৈঠকে ইসি
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব