লেকে পাওয়া গেছে ৬০০ গ্রাম ওজনের ইলিশ

কুয়াকাটা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৭

পটুয়াখালীর কলাপাড়ায় ৩১৩ অ্যাগ্রো ফার্মের লেকে জাল টেনে ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মহিপুর থানার ডালবুঞ্জ এলাকায় ৩১৩ অ্যাগ্রো ফার্মের লেকে ইলিশ মাছটি পাওয়া যায়।

এই লেকের পাশ দিয়ে বয়ে গেছে খাপড়াভাঙা নদী। যেখান থেকে ইলিশটি প্রবেশ করতে পারে বলে ধারণা করছে লেক কর্তৃপক্ষ।

৩১৩ অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান মিজবাহ বলেন, আমাদের ফার্মের লেকে মাছ ধরার জন্য জাল ফেললে অন্য মাছের সঙ্গে ইলিশটি দেখে অনেকে হতবাক হয়ে যান। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরখ করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়েছি।

ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ বলেন, ইলিশ মাছ পেয়ে অবাক হয়ে যাই। মাছটি আমরা খাওয়ার জন্য রেখেছি।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পুকুর বা নদীর পানির ইলিশের স্বাদ ও গন্ধ সমুদ্রের মতো ঠিক থাকে না। নদীর তীরবর্তী এলাকা হওয়ায় অন্য মাছের সঙ্গে এটি পুকুরে আসতে পারে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী