আ.লীগ প্রার্থী-সমর্থকদের হামলা

পিরোজপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ আহত ১৬

পিরোজপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ২১:৫৮আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২১:৫৮

পিরোজপুরপিরোজপুরে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ ১৬ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মঠবাড়ীয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। আহতদের মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হলতা গুলিশাখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হারুনর রশিদ বলেন, সকালে আমিসহ বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীরা উপজেলা পরিষদে আইনশৃংখলা বিষয়ক সভায় ছিলাম। সকাল ১১টার দিকে আমার ৩০জন নারী কর্মী ইউনিয়নের কবুতরখালী (৭,৮ ও ৯ নং ওয়ার্ডে) প্রচারে যায়। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিয়াজুল আলম ঝনোর সমর্থকরা তাদের লাঞ্চিত করে। খবর পেয়ে আমার বড় ভাই আবুল বাসারসহ কয়েকজন তাদের উদ্ধার করতে যায়। এ সময় রিয়াজুল আলম ঝনোর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা আমাদের ৪টি মোটরসাইকেল ভাংচুর করেছে এবং দুটি মোটরসাইকেল নিয়ে যায়।

হারুনর রশীদ বলেন, হামলায় আমার ভাই আবুল বাসার,নারী কর্মী আলেক নূর, জাকিয়া, বিপ্লব, মহারাজ, মামুন, নাসির, শাহজাহান, রুপম, দুলাল, মাঈনুল, খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান, নিউটনসহ ১৬ জন আহত হয়েছেন। আহতদের মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুনর রশিদের ভাই মুক্তিযোদ্ধা আবুল বাসার বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

হামলার বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিয়াজুল আলম ঝনোর বলেন, আমার কর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী হারুনর রশিদের কর্মীদের বাকবিতণ্ডার পর সংঘর্ষ হয়। এতে আমারও কয়েকজন কর্মী আহত  হয়েছেন।

তবে এ সময় কে কে আহত হয়েছেন তিনি তা জানাতে পারেননি।

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম