‘আগের ভুলভ্রান্তি শুধরে উপজেলায় সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে’

বরিশাল প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ২০:২৬আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২০:২৬

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আগের ভুলভ্রান্তি শুধরে কীভাবে ভালো একটা উপজেলা নির্বাচন উপহার দেওয়া যায়, সেজন্য নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে সভা করছি আমরা। অতীতের চেয়ে সুন্দর নির্বাচন উপহার দেবেন বলে তারা আমাকে আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি, উপজেলাগুলোতে আরও সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।’

শনিবার (৩০ মার্চ) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমির সভাকক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

আগের নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন আরও ভালো হবে জানিয়ে আহসান হাবিব খান বলেন, ‘ভোটারের উপস্থিতি আগের চেয়ে বেশি হবে। এজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। অতীতের চেয়েও একমাত্রার বেশি সুন্দর নির্বাচন চাই। তার থেকে যেন নিচে না নামি, সেভাবে প্রশাসন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। তবে সবার সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন করা সম্ভব নয়। আশা করবো, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কেউ কোনও ধরনের বাধা সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে কারও প্রভাব বিস্তারের কোনও সুযোগ নেই। সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো, যাতে উপজেলা নির্বাচনে কোনও ধরনের প্রভাব বিস্তার না হয়। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং ‍উৎসবমুখর পরিবেশে। সংসদ নির্বাচনে ‍একটিও হত্যাকাণ্ড ঘটেনি। সামনেও চাই না।’

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী, ডিআইজি জামিল হাসান ও পুলিশ কমিশনার জাহিদুল কবির, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং বিভাগের ছয় জেলার নির্বাচন কর্মকর্তা। 

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের