পিরোজপুরে ‘কিশোর গ্যাংয়ের’ ১৮ সদস্য  গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৪, ০৪:৩৯আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৫:২৫

পিরোজপুর সদর উপজেলায় মারামারি ও তরুণ-তরুণীকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হাতুড়ি, চাপাতি, চাইনিজ কুড়াল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতদের অধিকাংশের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে এবং প্রায় সবাই বিদ্যালয় ও কলেজের ছাত্র।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পিরোজপুর শহর ও তার আশপাশে কিশোর গ্যাংয়ের উৎপাত দিনদিন বেড়ে যাচ্ছে। তাই সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ জনকে গ্রেফতার করেছে।

সদর থানার ওসি আসিকুজ্জামান বলেন, শুক্রবার রাতে শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্রুপের এক সদস্যকে একা পেয়ে অন্য গ্রুপের সদস্যরা তার ওপর হামলা চালায়। ২০-২৫ জন মিলে লোহার পাইপ, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আহতের স্বজনরা ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপর ফুটেজ বিশ্লেষণ করে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত কিশোরের মা বাদী হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। 

ওসি আসিকুজ্জামান আরও বলেন, শুক্রবার দুপুরে বলেশ্বর নদীর পাড়ে ঘুরতে যাওয়া তরুণ-তরুণীকে জিম্মি করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় তরুণীর কাছ থেকে ১৫০০ টাকা নিয়ে যায় এবং তরুণকে অজ্ঞাত স্থানে আটকে পরিবারের কাছে চাঁদা দাবি করে। তরুণের পরিবার বাধ্য হয়ে ৩১০০ টাকা চাঁদা দেয়। এ ঘটনায় তরুণের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরে রাজারহাটের বলেশ্বর নদীর পাড়ের শামিম ভিলা থেকে তরুণকে উদ্ধার ও ঘটনায় জড়িত তিন জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাদের। 

/এমএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম