চিকিৎসা করাতে ‍এনে কিশোরীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ২১:৫৪আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২১:৫৪

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে কিশোরী ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল। একই আদেশে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৪ এপ্রিল) বিকালে আসামির উপস্থিতিতে বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন।

দণ্ডিত বাছিরউদ্দিন জমাদ্দার ঝালকাঠির নলছিটি উপজেলার বড় প্রমহর গ্রামের মৃত আব্দুল মালেক জমাদ্দারের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, ২০১২ সালের ৫ নভেম্বর গরিব ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিশোরীর চিকিৎসার জন্য তার দূর সম্পর্কের আত্মীয় আসামি বাছির বরিশাল নগরীতে নিয়ে আসে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডের আবাসিক হোটেল সাউথ বেঙ্গলের ১৫ নম্বর কক্ষ ভাড়া নেয়। ওই হোটেল কক্ষে কিশোরীকে ধর্ষণ করে।

৬ নভেম্বর ভোরে পালিয়ে পুলিশকে বিষয়টি জানায় ভুক্তভোগী। পুলিশ এসে বাছিরকে গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন কিশোরী বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করে।

২০১৩ সালের ৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ওসিসির এসআই সেলিম খান বাছিরকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান