তরুণদের উদ্যোগে খাদ্য পেলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুন ২০২৪, ১৯:৩০আপডেট : ০১ জুন ২০২৪, ১৯:৩০

কয়েক দিন আগে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে তছনছ হয়ে গেছে উপকূলের বেশ কিছু এলাকা। এর মধ্যে রয়েছে দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। ভিটেমাটি, গবাদিপশু হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। সরকারি সাহায্য যা আসে, তা-ও অপ্রতুল। অনেকে আবার পায়ও না। এ সময় ক্ষতিগ্রস্ত এসব মানুষকে অনেকেই সাহায্য করছেন।

এমন সময় স্থানীয় তরুণ ও যুবকরা মিলে ভোলার চরফ্যাশনেও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন। দুই দিন ধরে শশীভুষণ থানা ও ঢালচর এলাকায় অনেক পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তারা।

তরুণদের উদ্যোগে খাদ্য পেলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার

তারা দুই দিনে ৯০টি পরিবারে উপস্থিত হয়ে খাবারের প্যাকেট তুলে দেন। নৌকায় করে দুর্গম অঞ্চলে গিয়েও তারা ক্ষতিগ্রস্তদের হাতে এসব খাবার দিয়ে আসেন।

প্রতিটি পরিবারকে দেওয়া খাদ্যসামগ্রীর প্রতিটা ব্যাগে ছিল ১০ কেজি করে চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট বিস্কুট।

তরুণদের উদ্যোগে খাদ্য পেলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার

স্বেচ্ছসেবক যুবকরা জানান, গত ২৮ মে শশীভূষণ থানার আঞ্জুরহাটসহ আশপাশের ক্ষতিগ্রস্ত ইউনিয়নে ৪০ পরিবারকে এবং ২৯ মে ঢালচরের বিভিন্ন স্থানে ৫০টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
এক ঘূর্ণিঝড়ে নিয়ে গেছে ১১০০ কোটি টাকা, কেমন আছেন সাইদুলরা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি