থানার ভেতরে ‌‘নিজের অস্ত্রে’ গু‌লি‌বিদ্ধ পুলিশ কর্মকর্তা

ভোলা প্রতিনিধি
২৩ জুন ২০২৪, ২৩:৩০আপডেট : ২৩ জুন ২০২৪, ২৩:৩৩

ভোলার পূর্ব ইলিশা নৌ থানায় ‘মিস ফায়ারে’ পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৩ জুন) বিকালে পূর্ব ই‌লিশা নৌ থানার ভেতরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. মোক্তার হোসেন প্রায় দুই বছর ধরে এই থানায় কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। প্রথমে তাকে ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হলেও পরবর্তীতে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে সন্ধ্যায় পূর্ব ই‌লিশা নৌ থানায় আসেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এএসআই মোক্তার হোসেন ডিউটিতে যাওয়ার জন্য অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেওয়ার সময় মিস ফায়ার হয়ে গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শী কেউ থানায় না থাকায় এর বেশি জানা যায়নি। তবে কীভাবে গুলিবিদ্ধ হলেন, তা তদন্ত করলে জানা যাবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার সময় নৌ থানায় পুলিশের আট সদস্য ছিলেন। মোক্তার একটি বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তাই যাওযার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই গুলির ঘটনা ঘটে। প্রথমে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশালে স্থানান্তর করা হয়। ওই থানার ওসি বিদ্যুৎ বড়ুয়া এবং দুজন কনস্টবল তাকে নিয়ে বরিশাল গেছেন। বাকি পাঁচ জন থানায় আছেন।

এ ব্যাপারে জানতে ওসি বিদ্যুৎ বড়ুয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক