বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্রীর গলায় ফাঁস

ঝালকাঠি প্রতিনিধি
০১ জুলাই ২০২৪, ২৩:০১আপডেট : ০১ জুলাই ২০২৪, ২৩:০১

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে আফিয়া আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী শ্রেণিকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আফিয়া আক্তার ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম ওবায়দুল্লাহ আমিন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের স্বাস্থ্য সহকারী কুরছিয়া খাতুনের মেয়ে। উপজেলার গাভারামচন্দ্রপুর গ্রামের ওবায়দুল্লাহ পরিবার নিয়ে সদর উপজেলা কোয়ার্টারে থাকেন। 

পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয়ের গণেশ ভবনের চারতলার ৪০৩ নম্বর কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আফিয়া।

আফিয়ার সহপাঠী ও বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, আফিয়ার সঙ্গে ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেণির এক ছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জেনে রবিবার রাতে মেয়েকে শাসন করেন বাবা। সোমবার সকালে স্কুল চলাকালীন সহপাঠীরা ওই প্রেমের সম্পর্ক নিয়ে হাসিঠাট্টা করে। এ নিয়ে সহপাঠীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় শিক্ষকদের কাছে বিচার চেয়ে অভিযোগ দেয় আফিয়া। কিন্তু বিচার না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ায় আত্মহত্যা করেছে দাবি বাবার।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে বিদ্যালয়ে আসে ওই ছাত্রী। পরে শ্রেণিকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা জানিয়েছেন, প্রেমের সম্পর্ক নিয়ে হাসিঠাট্টা করায় এমন ঘটনা ঘটেছে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম