পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ভোলা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ২০:৩৫আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২০:৩৫

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামের শফিক মাতব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ওই দুই বোনের নাম হাবিবা আক্তার (৫) ও হালিমা আক্তার (৮)। তারা ওই গ্রামের মো. শফিক মাতব্বরের মেয়ে।

শিশুদের চাচা তানজিল আহমেদ তানহা জানান, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির সকলের অগোচরে শিশু দুটি পুকুরে গোসল করতে যায়। স্বজনেরা দীর্ঘক্ষণ তাদের না দেখে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ইয়ানুর নামের এক তরুণী দেখেন হাবিবার পায়ের জুতা পুকুরের পানিতে ভাসছে। এরপর পরিবারের লোকজন পানিতে নেমে শিশু দুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে আদরের শিশু দুটিকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। মর্মান্তিক এই মৃত্যুতে বাঘমারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

ওসি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। শিশু দুটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম