আন্দোলনের ফল পেলেন ফারুক-জিয়া ও নাসরিন

সালেহ টিটু, বরিশাল
০৮ জুলাই ২০২৪, ২২:৫৮আপডেট : ০৮ জুলাই ২০২৪, ২২:৫৮

বিলুপ্ত ঘোষণার এক মাস না যেতেই বরিশাল মহানগর বিএনপির তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন বিলুপ্ত কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। তবে সদস্যসচিব ও যুগ্ম আহ্বায়ক পদে পরিবর্তন আনা হয়েছে। বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়াকে পদোন্নতি দিয়ে সদস্যসচিব করা হয়েছে। পাশাপাশি সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়। এই পদ পাওয়াকে আন্দোলন-সংগ্রামের ফল বলছেন তারা।

রবিবার (৭ জুলাই) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার কথা জানানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে নতুন কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার প্রতি আবারও আস্থা রাখায় বিএনপির কর্ণধার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। চেষ্টা করবো, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের। দল ও মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত আছি। আগেরবার কমিটি ঘোষণার পর সরকারবিরোধী ‍আন্দোলন-সংগ্রাম করায় কয়েকবার জেল খাটতে হয়েছে। ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফল হিসেবে পদ পেয়েছি। দ্বাদশ সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবরোধের পক্ষে বিক্ষোভে নেমে গ্রেফতার হয়ে টানা তিন মাস কারাগারে ছিলাম। সামনে আন্দোলন আরও জোরালো হবে।’

সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, ‘পুলিশের নির্যাতন উপেক্ষা করে তারেক রহমানের নির্দেশে আন্দোলন-সংগ্রামে সামনে ছিলাম। এমন কোনও কর্মসূচি নেই যেখানে আমাকে পাওয়া যায়নি। এ কারণে তারুণ্যের অহংকার তারেক রহমান আমাকে সদস্যসচিব মনোনীত করেছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

আগামী দিনে আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থাকতে প্রস্তুত আছি জানিয়ে জিয়াউদ্দিন আরও বলেন, ‘সরকারবিরোধী ‍আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় আমার বিরুদ্ধে ৫২টি মামলা দায়ের করা হয়। বর্তমানে ১৩টি মামলা চলমান আছে। তবু দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের যে আন্দোলন চলছে, তাতে থাকবো।’  

যুগ্ম আহ্বায়ক নাসরিন চারদলীয় জোট সরকারের আমলে বিএম কলেজে ছাত্রদলের দাপুটে নেত্রী ছিলেন। ২০১০-১২ সালে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির ৩৯ নম্বর সদস্য ছিলেন। আন্দোলনে বারবার গ্রেফতার ও দলের একাংশের সঙ্গে বিরোধে জড়িয়ে সবসময় আলোচনায় থাকতেন। নাসরিন বলেন, ‘আওয়ামী লীগের ১৬ বছরে ৪৪টি মামলার আসামি ও ৯ বার গ্রেফতার হয়ে সাড়ে তিন বছর কারাভোগ করেছি। প্রতিটি আন্দোলনে রাজপথে ছিলাম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে যথাযথ মূল্যায়ন করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ।’ 

এর আগে জিয়াউদ্দিন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ৫ নভেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। গত মাসে তা বিলুপ্ত ঘোষণা করা হয়। মনিরুজ্জামান খানকে আহ্বায়ক, মীর জাহিদুল কবির জাহিদকে সদস্যসচিব এবং আলী হায়দার বাবুলকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে ৪২ সদস্যের ওই কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় সাত জনকে বহিষ্কার করা হয়। ‍একজন মারা যান। বিলুপ্ত ঘোষণার আগে কমিটির সদস্য ছিলেন ৩৪ জন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ৩০টি ওয়ার্ড কমিটি গঠন এবং সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে বেশিরভাগ নেতা অনুপস্থিত থাকায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানান দলের নেতারা। 

 

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম