পটুয়াখালীতে খাস জমি বন্দোবস্ত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৪, ১৭:২৪আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৭:২৪

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবাংলা মৌজার খাস জমিতে অবস্থানরত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কৃষক মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি। 

মঙ্গলবার (৯ জুলাই) পটুয়াখালী প্রেসক্লাবে জেলা কৃষক মজুর সংহতি ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক মজুর সংহতির জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমজাদ হেসেন।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কৃষক নেতা দেওয়ান আবদুর রশিদ নীলু, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফর মোহাম্মদ, চর বাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতির সভাপতি মো. সিরাজ খান, সহসভাপতি হারুন হাওলাদার ও কোষাধ্যক্ষ মজিবুর রহমান।

সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, ‘সংবিধান অনুযায়ী খাস জমির প্রকৃত মালিক ভূমিহীনরা। চর বাংলায় ভূমিহীন ৩২০ পরিবার গত ৩০-৩৫ বছর ধরে বসবাস করে আসছে। কিন্তু ভূমি অফিস ভূমিহীনদের নামে বন্দোবস্ত না দিয়ে কিছু অসাধু ভূমিদস্যুদের বন্দোবস্ত দেওয়ার পাঁয়তারা করছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। অবিলম্বে ভূমিদস্যুদের অপতৎপরতা বন্ধ করে ভূমিহীনদের ভূমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানাচ্ছি।’

/এএম/ 
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম