চাঁদাবাজি ও সিগারেট ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ১৭:৫৯আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৭:৫৯

বরগুনায় চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জেলা যুবদলের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে আটক করেছে নৌবাহিনী।

রবিবার (১১ আগস্ট) দিবাগত রাতে বামনায় বাসা থেকে নৌবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বামনা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বামনা থানার ওসি (তদন্ত) তুষার কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলায় গোলাম কিবরিয়াকে প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সিগারেট কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর এক বিক্রয় প্রতিনিধির কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ৩২ হাজার ৪০০ টাকা মূল্যের ১০ কার্টন বেনসন সিগারেট ছিনিয়ে নেন তিনি।

এ বিষয়ে মামলার বাদী আল আমিন জানিয়েছেন, তিনি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো সিগারেট কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি। রবিবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনার বামনা উপজেলার পূর্ব সফিপুর এলাকায় রতন চন্দ্র দাসের মুদি দোকানের সামনে যান। এ সময় বরগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, যুবদলের সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া এবং আমাদের কণ্ঠের বামনা প্রতিনিধি সুমন গোলদার তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও ৩২ হাজার ৪০০ টাকা মূল্যের ১০ কার্টুন বেনসন সিগারেট ছিনিয়ে নেন। পরে তাকে ধরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হলে, উল্টো সেখানে বেশি দামে সিগারেট বিক্রির অভিযোগে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান মোবাইল কোর্ট বসিয়ে আল আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, গোলাম কিবরিয়া ও সুমন গোলদারের সাক্ষীর ভিত্তিতে সিগারেট বেশি দামে বিক্রি করায় আল আমিন নামের একজনকে জরিমানা করা হয়েছে।

ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর বরগুনা ও পটুয়াখালীর পরিবেশক সুলতান মৃধা বলেন, অন্যায়ভাবে বিক্রয় প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে। তবে বিক্রয় প্রতিনিধি বাদী হয়ে মামলা করেছেন। আশা করি আদালত চাঁদাবাজদের সঠিক বিচার করবেন।

এ বিষয়ে বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা কিবরিয়ার বলেন, তার বিরুদ্ধে কেন্দ্রীয় নেতাদের জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বামনা থানার ওসি (তদন্ত) তুষার কুমার মন্ডল বলেন, গোলাম কিবরিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এ মামলার অন্য আসামি সুমন গোলদার পলাতক রয়েছে, তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। 

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম