এই সরকার রাষ্ট্রের সংস্কার করতে না পারলে আর কেউ পারবে না: নুর

পটুয়াখালী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘রাষ্ট্রের সংস্কারের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত দুই বছর সময় দেয়া উচিত। বিভিন্ন অফিস আদালতসহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর জন্য এ সময় তাদের দিতে হবে। নাহলে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক কোনও সংশ্লিষ্টতা নাই। দুই বছর সরকারের ক্ষমতায় থাকার জন্য কাঠামো আরও বাড়ানো দরকার। ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে রাষ্ট্রের বর্তমান অবস্থায় তারা ভালোভাবে কাজ করতে পারবে না। এই সরকারের চেহারা জাতীয় সরকারের চেহারায় দেওয়া যেতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে তাদের মনোনীত প্রার্থীদের অন্তর্ভুক্তি করে জাতীয় সরকারের রূপ দেওয়া যায়।’

তিনি বলেন, ‘সরকার যদি তাদের লক্ষ্য পরিষ্কার করে তবে রাজনৈতিক দলগুলোর আর কোনও সন্দেহ থাকবে না। এই সরকার যদি রাষ্ট্রের সংস্কার করতে না পারে তাহলে কোনও রাজনৈতিক সরকারও তা পারবে না।’

শনিবার (৭ সেপ্টেম্বর)  দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘বর্তমানে এলাকায় এক দলের উত্থান দেখা যাচ্ছে, তারা ডিসি অফিস, এসপি অফিসসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। সমাজের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এদের প্রতিহত করতে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।’

পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম