ইসলামী আন্দোলনে যোগ দিলেন হিন্দু ধর্মের ৮ জন

কলাপাড়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০

ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন হিন্দু ধর্মের আট জন। তারা ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণ করে দলে যোগ দিয়েছেন।

এই আট জন হলেন- অপূর্ব শীল, তন্ময় তন্বয় শীল, অভিনয় শীল, বাবুল শীল, তরুণ শীল, বরুন শীল, তপন ভক্ত ও দীপক ভক্ত।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ৯ দফা দাবিতে কলাপাড়া শিশুপার্কে গণসমাবেশ করা হয়। সেখানে প্রধান অতিথি দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান তাদের নাম ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পটুয়াখালী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রশিদী, কলাপাড়া উপজেলার সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জোবায়ের হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি জেড এম কাওসার প্রমুখ। 

ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া বাবুল শীল বলেন, ‘সব দল দেখেছি। সবার থেকে আমার এই দল ভালো লেগেছে। তাই যোগদান করলাম।’

অভিনয় শীল বলেন, ‘দলটির কেউ আজ পর্যন্ত কোনও দুর্নীতি বা কাউকে অত্যাচার করেনি। তাই মন থেকে ভালো লাগার কারণেই যোগদান করেছি।’

অপূর্ব শীল বলেন, ‘আমার এ দলের কার্যক্রম ভালো লাগে। তারা ভালো কাজ করে। তারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজ কর্ম করে না। তাই সমর্থক হলাম।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলার সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘আজকে আমাদের কলাপাড়া উপজেলার গণসমাবেশ ছিল। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়েছেন। সেখানে আট জন সনাতন ধর্মাবলম্বী উপস্থিত হয়ে আমাদের সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।’

দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘সারা দেশে আমাদের ভালো কাজে অনুপ্রাণিত হয়ে এক হাজারের মতো অন্য ধর্মাবলম্বী সমর্থক আছে। তারা আমাদের কাছে নিরাপদ আছে এবং থাকবে।’

/এফআর/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম