মামলা নিষ্পত্তির জন্য বিচারকদের ভূয়সী প্রশংসা করলেন প্রধান বিচারপতি

বরিশাল প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৪, ১০:২২আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১০:২২

মামলা নিষ্পত্তির জন্য বিচারকদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ। তিনি বলেছেন, ‘বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ৪৭ বিচারক শতভাগ মামলা নিষ্পত্তি করেছেন। এ থেকে বোঝা যায়, নতুন বাংলাদেশে আমরা হাঁটছি সেখানে বিচার বিভাগ শত বাধা সত্ত্বেও আস্থা ও নিষ্ঠার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন। বিচারকরা জনগণের আস্থার সংকট দূর করার ক্ষেত্রে বদ্ধ পরিকর। আদালতের প্রতি আইনজীবীদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে।’

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে বরিশাল জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তৃতার শুরুতেই ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘ন্যায় বিচার প্রতিষ্ঠা ও গণমানুষের অধিকার রক্ষায় বরিশাল আইনজীবী সমিতি সোচ্চার। ন্যায়ভিত্তিক শোষণহীন সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচারের জন্য আইনের শাসনের কোনও বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আইন পেশায় সফল হওয়ার ক্ষেত্রে সংক্ষিপ্ত কোনও পথ নেই। আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছাতে একাগ্রতা, ধৈর্য, নিষ্ঠা ও সততার প্রয়োজন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একজন আইনজীবীর পড়লেখার শেষ নেই।‘’ আইনের সর্বশেষ সংশোধন সম্পর্কে আইনজীবীদের আপডেট রাখারও আহ্বান জানান।

তিনি বলেন, ‘বার ও বেঞ্চ একত্রে বিচার বিভাগ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একে অপরের পরিপূরক, প্রতিপক্ষ নয়।’

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম কবির বাদলের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

/এফআর/
সম্পর্কিত
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
শর্তসাপেক্ষে ড. আবুল বারকাতের জামিন আপিলে বহাল 
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম