উত্তাল সমুদ্রে বড় বড় ঢেউয়ে পর্যটকদের উল্লাস

কুয়াকাটা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ১১:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:০৩

বঙ্গোপসাগরে হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হওয়ায় উত্তাল রয়েছে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। সৈকতে থাকা পর্যটকদেরকে বার বার মাইকিং করে নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। তবে সবকিছু উপেক্ষা করে পর্যটকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই উত্তাল সমুদ্রের বড় বড় ঢেউ উপভোগ করতে ঘুরতে আসা পর্যটকরা হৈ-হুল্লোড় করছেন সৈকতের বালিয়াড়িতে। তবে অনেকে নির্দেশনা মেনে তীরে রাখা বেঞ্চিতে বসে উল্লাস করছেন। তবে উপকূলের আকাশে মেঘ থাকলেও সকাল থেকে প্রচণ্ড রোদ রয়েছে, এখন পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি।

উত্তাল সমুদ্রে বড় বড় ঢেউয়ে পর্যটকদের উল্লাস

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা অনেকটাই বেড়েছে।

নিম্নচাপটি আজ সকাল ৯টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে।

কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক আহমেদ জোবায়ের বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গোসল করছি সমুদ্রে। বড় বড় ঢেউ যা আগে দেখিনি। বেশ আনন্দ করছি। তবে পুলিশ বার বার মাইকিং করায় এবং পানির স্রোত বেশি থাকায় সৈকতের খুব কাছে থেকেই গোসল করছি।

উত্তাল সমুদ্রে বড় বড় ঢেউয়ে পর্যটকদের উল্লাস

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম সংলগ্ন একই এলাকায় ১২.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২.৫ ডিগ্রি পূর্ব দক্ষিণাংশে অবস্থান করছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, মাছ ধরার ট্রলার ও ছোট নৌযানগুলোকে উপকূলের কাছে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান থাকায় কোনও ট্রলার সমুদ্রে নেই।

উত্তাল সমুদ্রে বড় বড় ঢেউয়ে পর্যটকদের উল্লাস

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, ইতোমধ্যে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন, সে জন্য আমরা মাইকিং করছি বার বার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী