নবজাতকের নাম ‘তারেক রহমান’ রাখলে বিশেষ সুবিধার ঘোষণা যুবদল নেতার

পটুয়াখালী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ২০:২৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২০:২৭

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনব্যাপী পাঁচ শতাধিক দুস্থ-অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। একইসঙ্গে পটুয়াখালী জেলা হাসপাতাল ও ক্লিনিকে আজ যেসব শিশু জন্ম নেবে তাদের নাম তারেক রহমান রাখলে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান।

রবিবার (২৭ অক্টোবর) সকালে শহরের বনানী মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া ও বিশেষ অতিথি ছিলেন সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি।

সাধারণ সম্পাদক শিপলু খানের পরিচালনায় ও জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, ‘কোনও বাবা-মা যদি আজকে জন্ম নেওয়া শিশুর নাম তারেক রহমান রাখেন, তাহলে ওই শিশুর ভবিষ্যৎ আলোকিত করতে সব দায়িত্ব নেবে জেলা যুবদল।’

এ ব্যাপারে জানতে চাইলে শিপলু খান বলেন, ‘আজকে পটুয়াখালী হাসপাতাল ও ক্লিনিকে যেসব শিশু জন্মগ্রহণ করবে তাদের আমরা অভিনন্দন জানাবো। তাদের মধ্যে যদি কোনও শিশুর নাম তারেক রহমান রাখা হয় তাহলে জেলা যুবদলের পক্ষ থেকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম