মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। মঙ্গলবার ভোর ৫টায় হিজলা উপজেলার মিয়ারচরে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। এদিকে লঞ্চের তলা ফেটে গেলেও চালক লঞ্চটি দ্রুত তীরে নিয়ে নোঙ্গর করায় রক্ষা পায় দুইশতাধিক যাত্রী।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী ‘এমভি আসা-যাওয়া-২’ লঞ্চের সঙ্গে সংঘর্ষ ঘটেছ। এ সময় লঞ্চের তলা ফেটে পানি উঠতে থাকলে চালক লঞ্চটি তীরে নোঙ্গর করতে সক্ষম হয়।
হিজলা থানার ওসি বলেন, বালুবাহী বাল্ক হেডটি মেঘনায় ডুবে গেলেও পাড়ের কাছাকাছি এবং ৮ ফুট পানি থাকায় তোলা সম্ভব হবে।
বরিশাল নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর রিয়াদ হোসেন জানান, ‘আসা-যাওয়া’ লঞ্চটি সেমাবার রাতে যাত্রী নিয়ে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে মেঘনা নদীর মিয়ারচর এলাকায় অন্ধকারের কারণে বালুবাহী বাল্ক হেডের সঙ্গে ধাক্কা লাগে। চালক লঞ্চটি তীরে নিয়ে নোঙ্গর করায় যাত্রীদের কোনও সমস্যা হয়নি। বিকল্প ব্যাবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যাবস্থা করা হয়েছে।
/এআর/








