স্বরূপকাঠিতে আ.লীগ প্রার্থীর কার্যালয়ে হামলার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ১০:৩৯আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১০:৪৩

পিরোজপুর

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউপি নির্বাচনে আ.লীগ প্রার্থী মো. সাইদুর রহমান সাইদের নির্বাচনি কার্যালয়ে পেট্রোলবোমা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম  বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে আমরা বিন্না বাজারে থাকা আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ের সামনে বসে কর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ করছিলাম। এসময় পেছন থেকে ৩ জন লোক পেট্রোলবোমা হামলা চালিয়ে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, পেট্রোলবোমা হামলার খবর পেয়ে বাজারে থাকা  লোকজন ছুটে এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কার্যালয়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্বরূপকাঠি থানা আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন উপলক্ষে ১০ দিন আগে কাঠ, টিনের বেড়া ও টিনের ছাউনি দিয়ে কার্যালয়টি নির্মাণ করা হয়।

স্বরূপকাঠি থানার উপপরিদর্শক শাহাবুদ্দিন বলেন, বিন্না বাজারে থাকা নৌকা প্রতীকের কার্যালয়ে পেট্রোলবোমা হামলার খবর সঠিক নয়। কার্যালয়ের পেছন দিক থেকে বোতল ভর্তি পেট্রোল নিক্ষেপ করা হয়েছে। আর হয়তো সেখানে আগে আগুন জ্বলছিল, সে আগুনে পেট্রোল পড়ায় তীব্রতা বাড়ে। এতে কার্যালয়ের পেছনে থাকা কাপড় পুড়ে গেছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম