চলন্ত বাসে দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় কারাগারে ৫ শ্রমিক

বরিশাল প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ২২:৩১আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২২:৫১

কারাদণ্ড বরিশাল-বানারীপাড়া সড়কের সেবা পরিবহনে দুই তরুণীর যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে বরিশাল বিমানবন্দর থানা পুলিশ তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেজাউল ইসলাম।
আটককৃত শ্রমিকরা হলেন বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস শ্রমিক ইউনিয়নের সদস্য রনি, তারেক, দেবাশীষ, সুজন ও নাসির।
নির্যাতনের শিকার এক তরুণীর স্বামী মঙ্গলবার বিমানবন্দর থানায় মামলা করলে আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর হয়।
মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আজাদ রহমান বলেন, মামলা দায়েরের পর গভীর রাত পর্যন্ত থানা পুলিশ অভিযান চালান। এসময় নথুল্লাবাদ সহ বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

চলন্ত বাসে ধর্ষণ মামলার আসামি পাঁচ শ্রমিক

মিজান নামে নির্যাতনকারীদের আরও এক পালাতক রয়েছে বলেও তিনি জানান।

২৩ জানুয়ারি গভীর রাতে বানারীপাড়ার চাখারের দুই তরুণী কুয়াকাটা থেকে বরিশালে বেড়াতে আসেন। বরিশাল থেকে বানারীপাড়া রুটের সেবা পরিবহন নামের একটি বাসে চাখারে যাওয়ার সময় তারা নির্যাতনের শিকার হন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের