সংবাদ প্রকাশের পর বদলি করা হলো সেই প্রধান শিক্ষককে

কুয়াকাটা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পরই সেই শিক্ষক আল-আমিন বিশ্বাসকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস।

জানা গেছে, গত ২৬ নভেম্বর শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত এক আদেশে তাকে উপজেলার ১৬নং লালুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলি করা হয়েছে।
গত ২৬ নভেম্বর নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন আল আমিন বিশ্বাস। একই বিদ্যালয়ে চাকরি করছেন তার স্ত্রী ও মেয়ে। এই শিক্ষক পরিবারের বিরুদ্ধে ছিল বিস্তর অভিযোগ। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন শিক্ষা অফিসের কর্তারা।

সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা মেলে। পরে ৩১ অক্টোবর উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস তাকে শোকজ করেন। লিখিত জবাবে সন্তুষ্ট না হয়ে তাকে বদলি করা হয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আল-আমিন বিশ্বাসের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে গত ২৫ নভেম্বর উপজেলার ১৬নং লালুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। ২৬ তারিখ তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি